Posts

Showing posts with the label মাঙ্কি পক্স

মাঙ্কিপক্স ভাইরাস, আতঙ্ক নয় দরকার সচেতনতা

Image
  মাঙ্কি পক্স করোনাভাইরাস যেতে না যেতেই বিশ্বজুড়ে আবার আলোড়ন তৈরি করেছে মাঙ্কি পক্স ভাইরাস। এবছরের জুন মাসের ২৪ তারিখের ভিতরে ইতোমধ্যে বিশ্বের ১২টি দেশে ১২৪ জনের মধ্যে এ রোগটি শনাক্ত হয়েছে। সংক্রামক এ রোগটি কি আবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে? এটিও কি মহামারি আকার ধারণ করবে? চলুন বিস্তারিতভাবে জেনে নেই এ রোগটি সম্পর্কে। মাঙ্কি পক্স কী এ রোগটি মাঙ্কি পক্স নামক ভাইরাস দ্বারা হয়ে থাকে যা অর্থো পক্স নামক এক বিশেষ ডিএনএ ভাইরাস পরিবারের সদস্য । এই ভাইরাসগুলো চতুর্ভুজাকার বা ডিম্বাকার হয়ে থাকে । ১৯৫৮ সালে প্রথম ড্যানিশ ল্যাবরেটোরিতে বানরের মধ্যে এ ভাইরাসটি আবিষ্কৃত হয়। মানুষের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় ড্যামোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ১৯৭০ সালে। এর দুটি ধরনের মধ্যে একটি হলো পশ্চিম আফ্রিকান অপরটি মধ্য আফ্রিকান। এ ক্ষেত্রে, পশ্চিম আফ্রিকান   ধরনের মৃত্যুর হার ৩.৬% এর তুলনায় মধ্য আফ্রিকান ধরনে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঝুঁকি ১০.৬%   যা তুলনামূলকভাবে বেশি। ইতঃপূর্বে মাঙ্কি পক্সের রোগী সচরাচর পাওয়া যায়নি এমন ১২টি দেশে সম্প্রতি ১২৪টি কেস শনাক্ত হয়েছে, যার ফলে জন...