করোনা প্রতিরোধে সতর্কতা
দেশে আবার করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। টিকাদান কর্মসূচির মাধ্যমে এ ভাইরাস অনেকটা নিয়ন্ত্রিত। তবে এখনো দেশ বা বিশ্ব ভাইরাসমুক্ত নয়। এ কারণে করোনাভাইরাস প্রতিরোধের জন্য স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। উপসর্গ ● এবারও করোনা সংক্রমণের সাধারণ লক্ষণগুলো প্রায় একই রকম। জ্বর, কাশি, শ্বাসকষ্ট, গলাব্যথা, ঘ্রাণশক্তি হ্রাস, ক্ষুধামন্দা, দুর্বলতা, শরীরে ব্যথা। এর সবই হতে পারে করোনায় আক্রান্ত হলে। ● তবে গলাব্যথা, গলার স্বর ভেঙে যাওয়া ও প্রচণ্ড শুকনো কাশি এবার অন্যতম উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে। ● বয়স্ক ব্যক্তিদের আরও বেশকিছু অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পেতে পারে করোনার সংক্রমণে। অস্বাভাবিক আচরণ, অসংলগ্ন কথাবার্তা, এমনকি মূর্ছা যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। সংক্রমণ ঠেকাতে করণীয় ● বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। ● যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলতে হবে। ● বিশেষ কোনো কাজ না থাকলে ঘরে থাকাই শ্রেয়। ● নিয়মিত বিরতিতে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে হবে। ● হাঁচি-কাশির সময় অবশ্যই নাকে-মুখে রুমাল ব্যবহার করতে হবে। অথবা মুখ-নাক এমনভাবে ঢেকে রাখতে হ...